গুগল ব্লগার এর মাধ্যমে ব্লগ তৈরি
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে বলব আপনাদের যাদের গুগোলে একটি নিজের ব্লগ সাইট আছে তারা এই গুগল ব্লগার এর মাধ্যমে কিভাবে আয় করবেন সেই সম্পর্কে। যাদের নিজের নামে একটি ব্লগ সাইট রয়েছে তারা বিভিন্ন উপায়ে অনলাইন থেকে আয় করতে পারেন। কিন্তু এর জন্য আপনাকে একটু ধৈর্য্য ধরে এবং কষ্টের সাথে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।আর সাধারণত যারা নতুন ব্লগার তাদেরকে গুগোল ব্লগার অনেক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। যেখানে আপনাকে ওয়ার্ডপ্রেসের যদি একটি প্রথম অবস্থায় ব্লগ খুলতে হয় তাহলে অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু গুগোল ব্লগারে আপনি ফ্রিতে আপনার একটি ব্লগ খুলতে পারবেন। আজকে আমি আপনাদের সাধারণত এই বিষয় নিয়ে বলব আপনারা কিভাবে নতুন একটি ব্লগ সাইট খোলার পর খুব দ্রুত এই ব্লগ এর মাধ্যমে আয় করতে পারবেন।
ব্লগার থেকে টাকা আয় করার উপায়
সাধারণত আগে মানুষ শখ করে ব্লগিং করতো আর এখন কেউ ব্লগ খোলার পর পরই চিন্তা করতে থাকে যে কিভাবে সে এই ব্লগ থেকে আয় করবে।সময়ের সাথে সাথে ব্লগিং এসেছে অনেক পরিবর্তন। মানুষ এখন আর শুধু শখের বশে ব্লগিং করে না এখন মানুষ এই ব্লগের মাধ্যমে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং এটাকে নিজের পেশা হিসাবে ব্লগিং কে বেছে নিচ্ছে অনেকে। আমাদের দেশে অনেক ব্লগার রয়েছেন যারা প্রতিনিয়ত ব্লগের পেছনে কষ্ট করে যাচ্ছেন কিন্তু তারা আয় করতে পারছেন না জানেন না যে ব্লগের মাধ্যমে কিভাবে আয় করা যায়। আবার আয় করার উপায় অনেকে জানেন কিন্তু তাদের ব্লগের ট্রাফিক পর্যাপ্ত পরিমাণের না আসায় তাদের আয় হচ্ছে না।
গুগোল ব্লগার এর মাধ্যমে ব্লগ খুলে যেভাবে আয় হবে
সাধারণত গুগোল ব্লগার আপনাকে ফ্রিতে একটি ব্লগ সাইট খোলার সুযোগ দিবে। আপনি যখন ফ্রিতে একটি ব্লগ সাইট খুলবেন তখন অন্তত পাঁচ থেকে ছয় মাস আপনাকে রেগুলার আর্টিকেল পোস্ট করে যেতে হবে। তারপর আপনি কিছুদিন পর এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।আর আপনি যদি মনে করেন যে এতদিন আমি অপেক্ষা করবো না তাহলে আপনাকে একটি কাস্টোম ডোমেইন কিনতে হবে এবং গুগোল ব্লগারের সাথে সেটির যুক্ত করতে হবে। তারপর আপনার ব্লগের যদি ভাল মানের ২০ থেকে ২৫ টি পোস্ট হয়ে যায় তাহলে আপনি এবার এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন এবং আপনি যদি অ্যাডসেন্স পেয়ে যান তাহলে আপনি আয় করতে পারবেন। তাছাড়াও গুগোল ব্লগ থেকে আয় করার আরও অনেক ধরনের উপায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত দেয়া হলঃ
বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে আয়
সাধারণত ব্লগ থেকে উপার্জন এবং বিজ্ঞাপন নেটওয়ার্ক একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কেননা যে কোন ধরনের ব্লগ থেকে সবচেয়ে আয় করার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ উপায়গুলো বিজ্ঞাপন থেকে আয়। আপনার ব্লগ দিয়ে যদি একবার অ্যাডসেন্সে অ্যাপ্রভাল হয়ে যায় তাহলে আপনাকে আর কোন কাজ করতে হবে না বিজ্ঞাপন কোম্পানি আপনার ব্লগের দেখানোর মাধ্যমে আপনার একাউন্টে টাকা জমা করতে থাকবে।
জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপন নেটওয়ার্ক এর নাম হলোঃ
★Google adsense
★Ezoic.com
★Media.net
তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক হল গুগল এডসেন্স। অনেকে ব্লগিং শুরু করে থাকেন গুগল এডসেন্স থেকে ইনকাম করার আশায়। আপনি যদি সঠিক নিয়ম নীতি মেনে চলেন তাহলে আপনি খুব সহজেই এডসেন্স পেয়ে যাবেন।
ব্লগে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হল আপনার ওয়েবসাইট থেকে অন্য কোন ওয়েবসাইটের পণ্য বিক্রয় করা। আর আপনি যে পন্যটি বিক্রি করবেন সেই পণ্যটি বিক্রি করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি কমিশন সেই কোম্পানির বা ওয়েবসাইটে দিবে। আর এটা কি আপনি অনেকটাই ই-কমার্স বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সমান মনে করতে পারেন। তবে একটা জিনিস ই-কমার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
যেভাবে গুগল ব্লগার থেকে আয় করবেন 2021
সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ হল বিভিন্ন কোম্পানির কাছ থেকে তাদের প্রোডাক্ট নিয়ে সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর রেজিস্ট্রেশন করে আপনার নিজের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেই প্রোডাক্টটি বিক্রয় করা। সাধারণত প্রোডাক্টের যখন বিক্রয় হয়ে যাবে সেই বিক্রয়ের লাভের অংশ থেকে আপনি কিছু অংশ কমিশন পাবেন। আপনি যত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনি তত বেশি কমিশন বা লাভ পেতে থাকবেন।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয়
সাধারণত প্রযুক্তির এই যুগে ফিজিক্যাল প্রোডাক্ট এর পাশাপাশি ডিজিটাল প্রোডাক্ট এরও অভাব নেই। আপনি যদি চান এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্লগ থেকে বেশকিছু টাকা আয় করে নিতে পারেন। কিছু জনপ্রিয় ডিজিটাল প্রোডাক্ট হলোঃ
★রেডিও ওয়েবসাইট
★ব্লগার বা ওয়ার্ডপ্রেস থিম
★ই-বুক
★সফটওয়্যার ও গেমস
★পুরাতন ডোমেইন ইত্যাদি
অনলাইন কোর্স তৈরি করার মাধ্যমে আয়
সাধারণত আপনাকে বর্তমান বাজারে অনলাইন মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার ভেতর এক্সট্রা কিছু স্কিল থাকতে হবে। সাধারণত পারফরম্যান্স বৃদ্ধি করতে এবং ক্যারিয়ারের উন্নতি করার জন্য সবটি স্ক্রিল এবং হার্ড-স্কিল অর্জন করার বিকল্প নেই। আপনার ভেতর যদি এই ধরনের কোন স্কিল বা এক্সট্রা এবিলিটি থাকে তাহলে আপনি এগুলো মানুষের মাঝে শেয়ার করার জন্য বেছে নিতে পারেন আপনার ব্লগকে। আপনার কোর্স ফি যদি ১০০০ টাকাও হয় তাহলে আপনি যদি মাসিক ৫০ জন স্টুডেন্ট পান তাহলে আপনারাই হবে ৫০ হাজার টাকা। আপনার কোর্স থেকে তারা উপকৃত হলে তারাই আপনার ব্লগের প্রচার করে দিবে এবং আপনার কাছে তারা নতুন নতুন স্টুডেন্ট এনে দিবে। আপনি আপনার ব্লগের যেকোর্সগুলো করাতে পারেন এসইও,ইংলিশ লার্নিং, কম্পিউটার বেসিক, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন ইত্যাদি।
ব্লগে লোকাল বিজ্ঞাপন দিয়ে আয়
সাধারণত ব্লগ থেকে টাকা আয় করার জন্য বিজ্ঞাপন খুবই কার্যকরী একটি উপায়। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট পণ্যের প্রচার করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট বা ব্লগের প্ল্যাটফর্মগুলোতে লোকাল বিজ্ঞাপন দিয়ে থাকে।
সাধারণত এই উপায়ে ব্লগের ইনকাম যেমন বেশি হবে ঠিক তেমনি আপনার ব্লগের প্রচুর পরিমাণ ট্রাফিক থাকতে হবে এবং আপনার বিরুদ্ধে অনেক জনপ্রিয় হতে হবে। আপনার ব্লগের যখন প্রচুর পরিমানের ট্রাফিক হয়ে যাবে এবং অনেকে আপনার ব্লগ চিনবে বা জনপ্রিয় হয়ে যাবে তখন আপনি কোম্পানিগুলোকে অফার করতে পারেন। দেখবেন এক সময় ওই কোম্পানিগুলো এসে আপনাকে অফার দিচ্ছে।
গেস্ট ব্লগিং
সাধারণত যারা নতুন ব্লগার তারা তাদের ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য বা ব্যাকলিংক পাওয়ার জন্য আপনার ব্লগে এসে আর্টিকেল লিখবে এবং সেই আর্টিকেলে তাদের ওয়েবসাইটের একটি লিংক যুক্ত করবে। আর সাধারনত আপনি চাইলে এর জন্যে তাদের কাছে একটি ভাল অ্যামাউন্ট চার্জ করতে পারেন। একে সাধারণত স্পন্সরড পোস্ট বলা হয়ে থাকে।
পরিশেষে, তাছাড়া ব্লগ থেকে আয় করার আরো অনেক উপায় রয়েছে। এইগুলো হল ব্লগ থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি উপায়। তবে আপনি ব্লগ থেকে যেভাবে আয় করতে চান না কেন এর জন্য আপনার ব্লগে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক থাকতে হবে। আর সাধারনত যদি আপনাকে গুগল ব্লগার এর মাধ্যমে আয় করতে হয় তাহলে অবশ্যই আপনার ব্লগ সাইটটি ভালোভাবে এসইও করাতে হবে। তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত পরিমানে আয় করতে পারবেন।
Social Plugin