আর্টিকেল লিখে আয় করার সব থেকে সহজ উপায় ও সেরা গাইডলাইন
সবাইকে স্বাগতম নতুন আরো একটি আর্টিকেলে। আজকে আমরা জানবো আর্টিকেল লিখে সহজ উপায়ে আয় করার । তাহলে পড়তে থাকুন শেষ পর্যন্ত আর্টিকেল লিখে আয় করার সব থেকে সহজ উপায় ও সেরা গাইডলাইন গুলো। এখন তাহলে প্রথমে জানতেই হয় যে আর্টিকেল কী ? আর্টিকেল হলো কোনো কিছু সম্পর্কে কিছু লিখা বা লিখার মাধ্যমে উপস্থাপন করা । সহজেই বলি আপনি যখন গুগলে কিছু লিখে সার্চদেন আর সেখানে যে লেখা গুলো পান সেগুলো একেকটা আর্টিকেল ।এবার নিশ্চয় বুঝতে পেরেছেন যে আর্টিকেল সম্পর্কে । তাহলে এখন কিভাবে আর্টিকেল লিখে আয় করা যায় ভাবছেন তাই তো ? উপায় বলে দিচ্ছি ধর্য্য ধরে পড়তে থাকুন অনেক কিছু জানতে পারবেন।
আমি কিভাবে আর্টিকেল লিখে আয় করতে পারবো ??
আপনি বিভিন্ন ভাবে আর্টিকেল লিখে আয় করতে পারবেন যেমন নিজের ব্লগসাইটের ব্লগ বা আর্টিকেল লিখে আর অন্যের জন্য লিখে এই দুই ভাবে আয় করতে পারবেন । এবার মনে করোন আপনি লিখার জন্য তৈরী হয়েগেছেন কিন্তু কিভাবে শুরু করবেন ভাবছেন বা শুরু করতে পারছেন না ? পড়তে থাকুন আজকে আপনাকে শিখিয়ে দিয়েই ছাড়বো ।
আর্টিকেল লিখার আগে করনীয় কী কী?
আর্টিকেল লিখার আগে আপনাকে নিস সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটারগড়ি উপর লিখবেন যেমন আইটি রিলেটেট ,নিউজ রিলেটেট ইত্যাদি
তার পর সেই রিলেটেট Keyword reserch করতে হবে । কিওয়ার্ড রিসার্চ কী?এবং কিওয়ার্ড রিসার্চ কেন করা প্রয়োজন ? উত্তরটা পরে বলছি ।
এবার আপনি যে বিষয়ের উপর ব্লগ বা আর্টিকেল লিখতে চলেছেন সে বিষয়ে লিখার আগে কমপক্ষে হলেও দশটা আর্টিকেল পড়ে আসুন তাতে আপনি নতুন তথ্যও পাবেন আর লেখার ক্ষেত্রেও ভালো করতে পারবেন ।
আমি জানি এখন নিশ্চয় আপনি লেখার শুরু করে দিয়েছেন। আর্টিকেল লেখার সময় টাইটেলটা যেন <H1> Heading </H1> Tag হয় । আর সাবহিডিং যেন <H2> Heading </H2> Tag হয় ।এ গুলোর খেয়াল রাখতে হয় ।
গুরুত্বপূর্ণ শব্দ গুলোর বোল্ড করে দিতে হবে যাতে সহজে চোখে পড়ে শব্দগুলো ।
কিওয়ার্ড রিসার্চ কি?এবং কেন এই কিওয়ার্ড রিসার্চ করবেন ?
এবার আসি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো এখন তার আগে কিওয়ার্ড কী জেনে নিই কিওয়ার্ড হচ্ছে আমরা যা লিখে গুগলে,বিং এ সার্চ দেয় এটাই কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে গবেষনা করা করা ঐ কিওয়ার্ড দ্বারা বিভিন্ন সার্চ কনসোলে কত সার্চ করে এসব । কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যথেষ্ট জ্ঞান ধারনা পেতে আপনাকে SEO(Search Engine Optimization) কোর্স বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স করতে হবে । আপনি যদি SEO ফ্রেন্ডি আর্টিকেল লিখতে পারেন তাহলে মার্কেটে আপনার আর্টিকেলের মান বাড়বে । কারন সবাই এই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল চায় । এমন কি আপনি এখন যে আর্টিকেলটা পড়ছেন এটাও কিওয়ার্ড রিসার্চ করা এবং SEO ফ্রেন্ডলি ।তাই আপনিও আর্টিকেল লেখার সময় SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার চেষ্টা করবেন ।
মার্কেট প্লেসে অথবা লোকাল মার্কেটে কাজ করতে যাওয়ার পূর্বে করনীয়
মার্কেট প্লেসে অথবা দেশের লোকাল মার্কেটে এই কাজে প্রবেশের সাথে সাথে আপনার নিজ কাজের ডেমো তৈরী করে ফেলবেন । ডেমো বলতে আপনি যে একজন আর্টিকেল রাইটার সেটা বুঝানোর জন্য একটা টপিক নিয়ে সুন্দর করে ইউনিক ভাবে 500 অথবা 1000 শব্দের লেখা রেডি রাখুন । মার্কেটে প্রবেশ করলে সবাই আপনার ডেমু কন্টেন্ট বা আর্টিকেল দেখতে চাইবে তখনই এই লেখাগুলো দেখাবেন ।
দেশের লোকাল মার্কেটে আর্টিকেল রাইটিংয়ের কাজ যেভাবে পাবেন ।
ফেসবুকে বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপে Active থাকুন । সেখানে অনেকে আর্টিকেল রাইটার প্রয়োজনে পোস্ট করেন।সেখানে যথা সময়ে জবাব(রেসপন্স) দেওয়ার চেষ্টা করবেন। আর যদি তিনি আপনার কাজের পারিশ্রমিক জানতে চাইলে বলবেন তাকে "কাজের পরে না হয় ভাবা যাবে" অথবা বলবেন আগে আমার কাজ দেখেন খুশি হলে আপনি যা দেন আমি তাতেই খুশি হবো। আপনাকে শুরুতেই কম দাম কাজ করতে হবে । এবং কাজকে ভালোবেসে করতে করতে হবে । বায়ারকে খুশি করার যা করার করতে হবে ।
আর্টিকেল লিখার কিছু প্রয়োজনীয় টিপস
লেখার সময় বানান শুদ্ধ করে লেখার চেষ্টা করতে হবে ।
লেখা লম্বা করার জন্য কখনো বাজে বা অপ্রয়োজনীয় কিছু লিখবেন না ।
লেখায় ভুল তথ্য দেওয়া থেকে এড়িয়ে চলবেন ।সব সময় সঠিক তথ্য দিয়ে লেখার চেষ্টা করবেন।
সব সময় তথ্যপূর্ণ আর্টিকেল লিখবেন ।
কপি পেস্ট থেকে বিরত থাকুন ।
লেখা কতটুকু ইউনিক হয়েছে বা কারো সাথে মিল আছে কিনা যাচাই করতে এখানে যান https://www.duplichecker.com/
মার্কেটে প্রবেশ করতে হলে কি কি থাকা দরকার??
মার্কেটে প্রবেশ করতে হলে আগে নিজেকে যাচাই করোন আমি এই কাজে কতটা দক্ষতা অর্জন করতে পেরেছি বা কোনো কমতি আছে কিনা । যেহেতু আপনি এখন এই কাজে দক্ষ হয়ে মার্কেটে প্রবেশ করতে চলেছেন সেহেতু আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে । এলাইনে মার্কেট বলতে দুটোকে বুঝাই যেমন
লোকাল মার্কেট আর
ইন্টারন্যাশনাল মার্কেট
লোকাল মার্কেট কী?
লোকাল মার্কেট হলো আন্তজার্তিক মার্কেটের বাইরে থেকে যেখান থেকে আপনি বায়ার পাবেন ইহাকেই মূলত লোকাল মার্কেট হিসেবে ধরা হয়।
ইন্টারন্যাশনাল মার্কেট কী ?
ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে যেখান সকল ধরনের কনটেন্ট বাই সেল হয় তাকেই ইন্টারন্যাশনাল মার্কেট বলা হয় । কয়েকটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল মার্কেটের নাম হলো
ফাইবার
আপওয়ার্ক
ফ্রিল্যান্সার
এর আপনাকে একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে প্রমাণ করতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে রাখতে হবে। লোকাল মার্কেটে প্রয়োজন নাও হতে পারে কিন্তু এখন আপনি এখন লোকাল মার্কেট প্লেস থেকে International Market place এ কাজ করতে চলেছেন ।তাই এসব মার্কেটে আপনার দক্ষতা যাচাইয়ের জন্য বায়ার আপনার পোর্টফোলিও সাইট দেখতে চাইবে । আপনি যেহেতু আর্টিকেল রাইটিং কাজটা প্রফেশনাল ভাবে করছেন আন্তজার্তিক মার্কেটে তাই আপনার জন্য পোর্টফোলিও সাইট থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ ।আর আন্তজার্তিক মার্কেটে হোক বা লোকাল মার্কেটে হোক মার্কেটে প্রবেশের সাথে সাথে আপনি কাজ পাবেন না। আপনাকে ধর্য্য ধরে অপেক্ষা করতে হবে ।আর একবার যদি কাজ পাওয়া শুরু হয় তখন দেখবেন । পোস্ট আর দীর্ঘ করবো না এখানেই শেষ করলাম। পোস্টা কেমন লাগলো অবশ্যবই কমেন্ট করে জানাবেন ।
Social Plugin