ব্লগ সম্পর্কিত নতুনদের কিছু তথ্য
ব্লগার কী?
উত্তর: ব্লগার হচ্ছে নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে কিছু লিখাকে আমরা ব্লগ বলি বা বলা হয়ে থাকে । অথবা কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর লিখার মাধ্যমে তা ইন্টারনেটে সবার মাঝে শেয়ার করাকে ব্লগ বা ব্লগিং বলা হয় । ব্লগ বা Blog শব্দটি মূলত ইংরেজী শব্দ Weblog থেকে আগত বা সৃষ্ট । যে সব লেখা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে তাকে ব্লগ বা ব্লগপোস্ট বলা হয়ে থাকে ।আজকে ব্লগার নিয়ে কিছু তথ্য দেব।
ব্লগার কী? এবং এর উৎপত্তি
ব্লগার হলো ব্লগিং এর একটি প্লাটফর্ম । আর যিনি ব্লগ পোস্ট লিখেন তাকে ব্লগার বলা হয় । Blogger এর আরেক নাম Blogspot । ব্লগারে জন্ম ১৯৯৯ সালে ২৩ শে অগাষ্টে। এটি একটি ওয়েব অ্যাপলিকেশন তৈরী কোম্পানী পায়রা ল্যাব এর হাত ধরে যাত্রা শুরু হয় । এরপর জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল পায়রা ল্যাব কিনে নেয় ২০০8 সালে ০২ রা মে । তখন থেকে বর্তমান পর্যন্ত Blogger বা Blogspot গুগলের নিজস্ব সম্পতি ।
নতুন ব্লগারদের ব্লগিং এর জন্য Blogger বা Blogspot পার্ফেক্ট ক্ষেত্র কেন ?
এই প্রশ্নটির উত্তর খুজতে গেলে প্রথমেই আসে একটি ফ্রি প্লাটফর্ম । এখানে হোস্টিং কিনতে হয় না। আর তাই হোস্টিং রিনিউ করার ঝামেলা প্রশ্নই আসেনা । আর ব্যান্ডউইথ নিয়ে সমস্যা হয় না । Blogger এ সাব ডোমেইন দিয়ে কাজ করে আয় করার সুযোগ রয়েছে । যদি এই ব্লগার সেক্টরে প্রফেশনালি ভাবে কাজ করতে হলে আপনাকে অব্যশই একটা টপ ল্যাভেল বা মাস্টার ডোমেইন কিনে নিয়ে কাজ করতে হবে । টপ ল্যাভেল ডোমেইন বা মাস্টার ডোমেইন .xyz .com .net .info আরও অনেক এখানে যেকোনো এক্সটেশন নিয়ে কাজ করতে হবে যদি আপনি এই আইটি ব্লগিং সেক্টরে প্রফেশনাল ভাবে কাজ করতে চান । গুগল ব্লগারে কাজ করার একটি সুবিধা হচ্ছে লাখ,লাখ আপনার সাইটের ভিজিটর আসলেও আপনার সাইট ডাউন হবে না বা ডাউন দেখাবেনা । আর এখানে সিকিউরিটি দিক চিন্তা করে দেখলে এটা অনেক নিরাপদ ।
কিভাবে ব্লগারে একাউন্ট করবেন ?
ব্লগার বা ব্লগস্পটে ব্লগ তৈরী করার জন্য প্রথমে একটি জিমেইল একাউন্ট দরকার যদি আগে থেকে খুলা থাকে বা Gmail Account থাকে তাহলে নতুন করে খুলা প্রয়োজন নেই। আর যদি না থাকে তাহলে নতুন করে খুলে নিন এখান থেকে ।এবার নিম্নে ছবিটা অনুশরন করোন এখানে Email এর জায়গায় আপনার Gmail তা দিন তার পর নিচে পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ড দিন । সব দেওয়া হলে এবার Sign Up এ ক্লিক করোন । এর পর একটি স্বাগত পেইজ Well come to Blogger নামে একটি পেইজ ওপেন হবে ।তারপর সেখান থেকে Blogger profile এ ক্লিক করুন অথবা যদি বুঝে থাকেন তাহলে নিচে চিত্রটি অনুশরন করুন ।
উপরে Blogger profile লেখাতে ক্লিক করলে Confirm your profile নামে একটি পেইজ ওপেন হবে । সেখানে Display name এর স্থানে একটি নাম দিন এই নামটি আপনি অপছন্দ হলে ইচ্ছে করলে পরে পরিবর্তন করা যাবে ।
এবার আপনাকে Continue to blogger এ ক্লিক করতে হবে । কিছু না বুঝে থাকলে নিচের চিত্র লক্ষ্য করুন ।
এবার আপনার Blog নামে একটি পেইজ ওপেন হলে সেখানে English select করা থাকবে আপনি যদি চান বাংলা সিলেক্ট করতেও পারবেন।
এবার বাম পাশে New blog এ ক্লিক করুন । কিছু না বুঝে থাকলে নিচের চিত্রে লক্ষ্য করুন ।
এবার Blog list Create a new blog নামে একটি পেইজ ওপেন হলে সেখানে Title এর জায়গায় আপনার পছন্দের ব্লগসাইট বা ওয়েবসাইটের নাম দিন । এরপর নিচে আপনার ডোমেইনের নাম যে নামে আপনার সাইট পরিচিতি লাভ করবে।এই নামটা আপনার সাইটের সম্পর্কিত সাথে মিল রেখে দেওয়া চেষ্টা করবেন এবং নাম দেওয়ার সময় ঐ নামে কোনো ডোমেইন নাম Available আছে কিনা দেখে নিতে হবে ।না থাকলে অন্য নাম দিয়ে চেষ্টা করবেন । এইটা হয়েগেলে এবার নিচে যে কোনো একটি Template Theme পছন্দ করেনিন । আপনার যদি পছন্দের প্রিমিয়াম থিম কিনা থাকেন তাহলে পরে আপলোড করে নিতে পারেন । এবার Create a blog এ ক্লিক করে নিন । এইতো ব্যাস হয়েগেলো আপনার ব্লগ তৈরী কাজ । যদি না বুঝে থাকেন তাহলে নিচের চিত্রের লক্ষ্য করোন ।
উপরে কাজ গুলো সব ঠিক ঠাক হয়েগেলে নিচের চিত্রে মতো আসবে আপনার তৈরী করা ব্লগটি দেখে আসতে সেখানে View blog এ ক্লিক করুন ।
Social Plugin